Homeসর্বশেষব্রাহ্মণপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী ও গাছের চারা বিতরণ

ব্রাহ্মণপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী ও গাছের চারা বিতরণ

Published on

spot_img

‘একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, চারা বিতরণ, খেলার সামগ্রী বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে বুড়িচং উপজেলার উত্তর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খেলার সামগ্রী বিতরণের পাশাপাশি পথচারীদের মাঝে ৪০০টিরও বেশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে ছিল কাঁঠাল, আম, পেয়ারা, আমড়া, জলপাই, কাঠবাদাম, অর্জুন, বকুল, কামরাঙ্গাসহ বিভিন্ন প্রজাতির গাছ।

বন্ধু সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মো. মিজানুর রহমান ভূঁইয়া।

প্রধান মেহমান ছিলেন পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নওশের আহমেদ ভূঁইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক ইউপি সদস্য মো. তাজুল ইসলাম, বুড়িচং উপজেলা বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট ময়নাল হোসেন, উত্তর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন, সমাজসেবক ইকবাল হোসেন, মো. নসু মেম্বার, মোহাম্মদ করিম, মোহাম্মদ জব্বার, ওমর ফারুক, কামাল হোসেন, আবু কালাম, আব্দুল সেলিম, গোলাম মোস্তফা ও সাবেক মেম্বার বাবুল।

এছাড়াও উপস্থিত ছিলেন বন্ধু সেবা সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, নির্বাহী সদস্য মো. আবু তাহেরসহ সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের শুভাকাঙ্ক্ষী এবং উত্তর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাইফুল বাসার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের বিকল্প নেই। একই সঙ্গে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণের এ উদ্যোগের প্রশংসা করেন তারা।

স্থানীয়রা বন্ধু সেবা সংগঠনের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ও সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।



কুশল/সাএ

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...