Homeসর্বশেষএনপলি গ্রুপের 'বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬' অনুষ্ঠিত

এনপলি গ্রুপের ‘বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত

Published on

spot_img

দেশের নির্মাণ ও বিল্ডিং ম্যাটেরিয়ালস খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনপলি গ্রুপের ‘বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬’ সম্প্রতি রাজধানীর ডিএসই কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪৫০ এরও বেশি পরিবেশক অংশ নেন।

অনুষ্ঠানে কোম্পানির ব্যবসায়িক সাফল্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় ও জোনাল পর্যায়ের সেরা পরিবেশকদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্মেলনে এনপলি পাইপ অ্যান্ড ফিটিংস, ডোর অ্যান্ড শিট, ওয়াটার ট্যাংক, বাথরুম ফিটিংস এবং হাউজহোল্ড বিভাগের পরিবেশকদের সঙ্গে প্রতিষ্ঠানের চলমান ব্যবসায়িক কার্যক্রম, বাজার সম্প্রসারণের কৌশল, নতুন পণ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর পাশাপাশি পরিবেশক, রিটেইলার ও মিস্ত্রিদের পেশাগত উন্নয়ন ও সহায়তায় গৃহীত একাধিক নতুন উদ্যোগ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে এনপলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদসহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য- পাইপ গ্রুপের সিওও ইঞ্জিনিয়ার মো. লোকমান হেকিম, ডোর গ্রুপের সিওও মো. নজরুল ইসলাম আরাফাত, ট্যাংক ও হাউজহোল্ড গ্রুপের সিওও ইঞ্জিনিয়ার মো. আফজালুর রহমান, বিক্রয় বিভাগের প্রধানগণ শেখর কুমার সাহা, রাজিব কুমার বনিক ও পিজুস মন্ডল এবং হেড অব মার্কেটিং রকিব আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সেরা পরিবেশকদের হাতে সম্মাননা তুলে দিয়ে এনপলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ বলেন, ‘পরিবেশকরাই এনপলি গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার। গ্রাহকসেবার মান আরও উন্নত করা, ব্যবসার পরিধি সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্বকে আরও শক্তিশালী করার মাধ্যমে এনপলি আগামী দিনে দেশের নির্মাণসামগ্রী শিল্পে আরও বড় ভূমিকা রাখতে চায়।’

তিনি আরও জানান, দেশের মানুষের কাছে আন্তর্জাতিক মানসম্পন্ন নির্মাণসামগ্রী সহজলভ্য করে তুলতে এনপলি ধারাবাহিকভাবে নতুন প্রযুক্তি, উদ্ভাবন এবং গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, সাধারণ মানুষের কাছে গুণগত মানসম্পন্ন নির্মাণ সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা এনপলি বর্তমানে পিভিসি পাইপ, ডোর, ট্যাংক এবং হাউজহোল্ড- এই চারটি খাতেই দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।



রোহান/সা.এ.

Latest articles

ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে...

ভাঙ্গায় প্রাইভেটকার থেকে এলোপাতাড়ি গুলি, আতঙ্কিত পথচারী

ফরিদপুরের ভাঙ্গা-ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে একটি প্রাইভেটকার থেকে এক অজ্ঞাত যুবক...

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ যুক্তরাষ্ট্র, নতুন হামলার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আলোচনা থমকে যাওয়ায় ইরান আবারও ‘পূর্ণাঙ্গ আক্রমণাত্মক’ সামরিক...

নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রি, দুই প্রতিষ্ঠানে জরিমানা

কেরানীগঞ্জে অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও...

More like this

ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে...

ভাঙ্গায় প্রাইভেটকার থেকে এলোপাতাড়ি গুলি, আতঙ্কিত পথচারী

ফরিদপুরের ভাঙ্গা-ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে একটি প্রাইভেটকার থেকে এক অজ্ঞাত যুবক...

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ যুক্তরাষ্ট্র, নতুন হামলার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আলোচনা থমকে যাওয়ায় ইরান আবারও ‘পূর্ণাঙ্গ আক্রমণাত্মক’ সামরিক...