Homeসর্বশেষকুমিল্লায় চর দখল নিয়ে দুই উপজেলার মধ্যে সংঘর্ষে আহত ৪০

কুমিল্লায় চর দখল নিয়ে দুই উপজেলার মধ্যে সংঘর্ষে আহত ৪০

Published on

spot_img

কুমিল্লার তিতাস উপজেলায় চর দখলকে কেন্দ্র করে দুই উপজেলার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।

রবিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে জেলার তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রামের সঙ্গে পার্শ্ববর্তী মেঘনা উপজেলার বিনতপুর ও আলীরচর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিতাস উপজেলার আহতদের মধ্যে রয়েছেন সুলতানা মিয়া (৫৫), নাছির উদ্দিন (৫২) ও মো. কবির মিয়াসহ (৪৫) অন্তত ১৫ জন। অন্যদিকে মেঘনা উপজেলার বিনতপুর ও আলীরচর গ্রামের প্রায় ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে গ্রামের পশ্চিম পাশের একটি চর নিয়ে মামলা-মোকদ্দমা হয় এবং পরে নতুন ভাটেরারচর গ্রামের পক্ষে রায় আসে। এরপর জেলা প্রশাসনের বন্দোবস্ত অনুযায়ী ওই চর এলাকায় তারা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগ, সোমবার সকালে বিনতপুর গ্রামের সেলেম ও ছেনু আলীরচর থেকে ভাড়াটে লোকজন নিয়ে নৌকাযোগে দেশীয় অস্ত্রশস্ত্রসহ চর এলাকায় প্রবেশ করে। এরপর তারা নতুন ভাটেরারচর গ্রামে ঢুকে লুটপাট ও ভাঙচুর চালায়। এ সময় আশর আলীর দোকানসহ অন্তত ছয়টি ঘর ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ভাটেরারচর গ্রামের সাবেক ইউপি সদস্য শুক্কুর ভূঁইয়া বলেন, প্রায় ২০ বছর আগে এ চর নিয়ে মামলা হয়েছিল। রায় আমাদের পক্ষে আসার পর সরকার আমাদের লিজ দেয়। সেই অনুযায়ী আমাদের গ্রামের লোকজন চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছে। আজ মেঘনা উপজেলার লোকজন এসে আমাদের গ্রামে অতর্কিত হামলা ও ভাঙচুর করেছে, যা অত্যন্ত দুঃখজনক। তবে অভিযুক্ত বিনতপুর গ্রামের সেলেম ও ছেনুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তিতাস থানার এসআই মাহমুদুল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরে মেঘনা থানা পুলিশ এসে তাদের লোকজন নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।

মেঘনা থানার এসআই আক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিতাস থানা পুলিশ ও আমরা যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং মেঘনার লোকজনকে সরিয়ে নিয়ে যাই। মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানভীর লতিফ বলেন, প্রায় ৩০ জন আহত অবস্থায় হাসপাতালে আসেন। সবাই ইটের আঘাতে আহত ছিলেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।



বাপ্পি/সা.এ

Latest articles

বিশ্বরেকর্ড ভেঙে দিলেন ঋষভ পান্ত

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ঋষভ পান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টের...

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় কৃষক জাবেদ আলী (৬২) নামের...

শাপলাই এখন বরিশালের শত শত পরিবারের জীবিকার অবলম্বন

বর্ষার জলে বিল-ঝিল, খাল কিংবা ডুবে থাকা কৃষি জমিতে ফুটে থাকা শাপলাই এখন...

প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে কালেমা তাইয়্যেবা...

More like this

বিশ্বরেকর্ড ভেঙে দিলেন ঋষভ পান্ত

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ঋষভ পান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টের...

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় কৃষক জাবেদ আলী (৬২) নামের...

শাপলাই এখন বরিশালের শত শত পরিবারের জীবিকার অবলম্বন

বর্ষার জলে বিল-ঝিল, খাল কিংবা ডুবে থাকা কৃষি জমিতে ফুটে থাকা শাপলাই এখন...