Homeসর্বশেষখাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় জুসসহ ট্রাক জব্দ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় জুসসহ ট্রাক জব্দ

Published on

spot_img

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় জুস উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে সেনাবাহিনী।

​রবিবার (২৬ জুলাই) দুপুরে মাটিরাঙ্গা জোন (১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি)-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তি ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৫ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের চেকপোস্ট পয়েন্টে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন খবর ছিল, মাটিরাঙ্গা বাজার হয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্যের একটি বড় চালান ট্রাকে করে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাকটি চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালিয়ে ‘আনমোল’ ব্র্যান্ডসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৭ হাজার ৫০০টি ভারতীয় জুস উদ্ধার করা হয়।

​মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি জানান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সীমান্তে সব ধরনের চোরাচালান ও অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে সেনাবাহিনী প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মাদক ও অবৈধ পণ্য পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। চোরাকারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’

​জব্দকৃত মালামাল ও ট্রাকের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

বাপ্পি/সা.এ

Latest articles

সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

সবাইকে সঙ্গে নিয়ে দেশকে সামনে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে স্কুল-কলেজে চিঠি

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে দ্রুত কমিটি গঠনের...

সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য...

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার প্রায় এক মাস পরও স্পেন-আর্জেন্টিনা ম্যাচের রেশ কাটেনি। এবার...

More like this