Homeসর্বশেষবিশ্ববিদ্যালয় থেকে ট্রেজারার নিয়োগের দাবিতে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বিশ্ববিদ্যালয় থেকে ট্রেজারার নিয়োগের দাবিতে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Published on

spot_img

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবিতে) ট্রেজারার পদে বহিরাগত নয়, নিজ ক্যাম্পাসের শিক্ষক পরিষদ থেকেই ট্রেজারার নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষককে ট্রেজারার হিসেবে নিয়োগের দাবি জানান।

রবিবার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় তারা এ দাবি সংক্রান্ত বিভিন্ন ফেস্টুন প্রদশর্ন করেন।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদটি শূন্য রয়েছে। ফলে প্রতিনিয়ত নানা জটিলতা দেখা দিচ্ছে, ব্যাহত হচ্ছে বিভিন্ন কার্যক্রম। দক্ষ অ্যাকাডেমিশিয়ান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ ও জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা রাখা শিক্ষকদের প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে পদটিতে নিয়োগের দাবি জানান তারা। তারা বলেন নিজ বিশ্ববিদ্যালয়ে ভিসি হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন শিক্ষক থাকা সত্ত্বেও বহিরাগত শিক্ষককে কেন এখানে ট্রেজারার পদে নিয়োগ দিতে হবে।

যে সকল শিক্ষক বিগত দিনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে থেকে নেতৃত্বে দিয়েছে, বিগত দিনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছে, তাদেরকে মূল্যায়নের সময় এসেছে এখন।

শিক্ষার্থীদের দাবি বাইরের বিশ্ববিদ্যালয় থেকে কোন ট্রেজারার নিয়োগ দেওয়া হলে প্রতিষ্ঠানের প্রতি তাদের দায়বদ্ধতা কম থাকে। এবং নিজ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়।এছাড়াও নতুন কেউ দায়িত্বপ্রাপ্ত হলে প্রতিষ্ঠানের পরিবেশ বুঝতে বুঝতে তার অনেক সময় অতিবাহিত হয়, ফলে বুঝতে বুঝতে চাকুরির মেয়াদ শেষ হয়ে আসার পর তিনি আবার চলে যান।

তাই শিক্ষার্থীদের একটাই দাবি এই বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য লোককে ট্রেজারার নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান প্রদর্শন করা হোক।

রোহান/সা.এ.

Latest articles

বিয়ে সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বিয়ে সংক্রান্ত ঘটনা তর্কে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল...

এসএসসি পাশের মিষ্টির টাকায় সহপাঠীর ক্যান্সারাক্রান্ত মায়ের পাশে শিক্ষার্থীরা

ফলাফল ভালো হলেও টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পাসের পর মিষ্টি খেয়ে...

সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

রাজবাড়ী শহরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগে আইয়ুব হিলটপ...

তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয়

নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে কেন সাময়িক...

More like this