Homeশীর্ষ সংবাদ৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

Published on

spot_img

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হলেও বিজ্ঞপ্তিতে থাকা তিন হাজার ৪৮৭টি ক্যাডার পদের মধ্যে দুই হাজার ১৬৭টি পদই ফাঁকা থেকে গেছে।

পিএসসি জানিয়েছে, বিশেষ করে টেকনিক্যাল ও কারিগরি ক্যাডারগুলোয় প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় এসব পদে কাউকে সুপারিশ করা সম্ভব হয়নি।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিভিন্ন ক্যাডারে এক হাজার ৩২০ জন এবং নন-ক্যাডারে ২০১ জনকে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। সব মিলিয়ে চূড়ান্ত নিয়োগের জন্য মনোনয়ন পেয়েছেন এক হাজার ৫২১ জন।

যদিও মূল বিজ্ঞপ্তিতে তিন হাজার ৪৮৭টি ক্যাডার পদ থাকলেও এর মধ্যে দুই হাজার ১৬৭টি পদ ফাঁকা রয়ে গেছে।

পিএসসি সূত্রে জানা গেছে, বিজ্ঞপ্তির তুলনায় এত কমসংখ্যক প্রার্থী সুপারিশ পাওয়ার প্রধান কারণ হলো টেকনিক্যাল বা কারিগরি ক্যাডারগুলোয় প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থীর অভাব। বিশেষ করে শিক্ষা, চিকিৎসাসংক্রান্ত এবং প্রকৌশল ক্যাডারের লিখিত ও মৌখিক পরীক্ষায় অনেক প্রার্থী পিএসসির নির্ধারিত ন্যূনতম পাস নম্বর অর্জন করতে পারেননি।

ফলে উপযুক্ত প্রার্থী না পাওয়ায় এসব ক্যাডারের পদ পূরণ করা সম্ভব হয়নি।

Latest articles

নতুন করে ইরানের কাছে ৩ মার্কিন রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার উদ্যোগের মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ওয়াশিংটন। নভেম্বরের শেষ...

শরীরে ট্যাটু থাকলে কি অজু হবে?

বর্তমান সময়ে ট্যাটু বা উল্কি আঁকার প্রবণতা অনেক বেড়েছে। বিশেষ করে তরুণদের মধ্যে...

‘ইরান গ্রানাইট পাথরের মতো শক্ত; পরাজিত করা সম্ভব নয়’

অবসরপ্রাপ্ত মার্কিন সেনা কর্মকর্তা ও পররাষ্ট্রনীতি বিশ্লেষক ড্যানিয়েল ডেভিস ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী...

কথা-কাটাকাটির জেরে মাথায় আঘাত করে রক্তাক্ত, ফাঁকা গুলি

রাজধানীর বাংলামোটরে বিরোধের জেরে সোহাগ (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত...

More like this