Homeসারা দেশভাণ্ডারিয়ায় ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ভাণ্ডারিয়ায় ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Published on

spot_img

নিজস্ব প্রতিবেদক :

​পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (২৮ জুন) বিকেলে উপজেলার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— ভাণ্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের হুমায়ুন মুন্সির ছেলে জাহিদুল ইসলাম মুন্সি (২৫) এবং মঠবাড়িয়া উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের আব্দুল লতিফ তালুকদারের ছেলে মেহেদী হাসান (২৭)।

​পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পিচের রাস্তার ওপর মাদক কেনাবেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযান চালায়। এ সময় জাহিদুল ইসলাম ও মেহেদী হাসানকে সন্দেহজনক অবস্থায় তল্লাশি করে তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​ভাণ্ডারিয়া থানা পুলিশ জানিয়েছে, মাদক উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

Latest articles

‘বহু বছর যুদ্ধ চললেও ক্ষেপণাস্ত্র অভিযান চালাতে পারবে ইরান’

বহু বছর ধরে শত্রুর সঙ্গে সংঘাত চললেও একই মাত্রায় ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়ে যাওয়ার...

বেসরকারি সৌরবিদ্যুতের দাম নির্ধারণ, ইউনিট সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সা

বেসরকারি উদ্যোগে স্থাপিত বাণিজ্যিক সৌরবিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে বিক্রির দাম নির্ধারণ...

ফরিদপুরে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাকিল হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। একদিন...

পাটোয়ারীকে সংযত না করলে পরিণতি খারাপ হবে: বাহার মিয়া

নিষিদ্ধ আওয়ামী লীগ কতৃক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল...

More like this